সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মুজিববর্ষ আন্তঃউপজেলা প্রেসক্লাব ওয়ালটন ক্রিকেট টুর্ণামেন্ট শুরু

  • আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ১০৭৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলে মুজিববর্ষ আন্তঃউপজেলা প্রেসক্লাব ওয়ালটন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হয়েছে। বুধবার সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে এ টুর্ণামেন্ট শুরু হয়। টুর্ণামেন্টের উদ্বোধন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা বাসকোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি, ওয়ালটন গ্রুপের টাঙ্গাইলের এরিয়া ম্যানেজার জামিল হোসেন, ওয়ালটন প্লাজার টাঙ্গাইলের উপ-পরিচালক অনুপ কুমার সাহা, ওয়ালটনের কর্মকর্তা কামরুল হাসান, টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও টাঙ্গাইল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক খন্দকার মাসুদুল আলম, সদস্য সচিব ও টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ইফতেখারুল অনুপম, টাঙ্গাইল প্রেসক্লাবের কোষাদক্ষ আব্দুর রহিম প্রমুখ।

টুর্ণামেন্টে মোট ১২টি উপজেলা প্রেসক্লাব অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ও বিকাল ২টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১৪ মার্চ এ টুর্ণামেন্টের ফাইনাল ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

খেলায় সকালে দিনের প্রথম ম্যাচে কালিহাতী প্রেসক্লাব ৭ উইকেটে ভূঞাপুর প্রেসক্লাবকে পরাজিত করেছে। দিনের দ্বিতীয় ম্যাচে ঘাটাইল প্রেসক্লাব ৫ উইকেটে নাগরপুর প্রেসক্লাবকে পরাজিত করেছে।

বৃহসপ্রতিবারের খেলায় অংশ গ্রহন করবেন, মধুপুর ও ধনবাড়ী প্রেসক্লাব বনাম মির্জাপুর প্রেসক্লাব (সকাল) এবং দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি গোপালপুর প্রেসক্লাব বনাম মধুপুর ও ধনবাড়ী প্রেসক্লাব।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme