সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখিপুরে ব্যাংক জালিয়াতচক্রের দুই সদস্য আটক

  • আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ৪৬১৭ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক সখিপুর: সখিপুর উপজেলার তক্তারচালায় বাংলাদেশ কৃষি ব্যাংকে জালিয়াতচক্রের দুই সদস্যকে ব্যাংক কর্মকর্তাগন আটক করে সখিপুর থানায় সোপর্দ করেছে। সোমবার (০৯ মার্চ) বিকেলে শাখার ব্যবস্থাপক আব্দুল লতিফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জালিয়াতচক্র ভূয়া আইডি কার্ড ব্যবহার করে ওই শাখায় সোহাগ নামে একটি হিসাব খোলে। সোমবার দুপুরে চেকের মাধ্যমে ব্যাংকের অন্যান্য স্টাফদের সীল স্বাক্ষর জাল করে ক্যাশিয়ারের নিকট থেকে এসবিডি ৪৩৮৭২১৩ চেকের মাধ্যমে ৫৮৩৯ একাউন্ট থেকে ৪লাখ টাকা উত্তোলন করে চলে যায় এবং পরবর্তীতে এসবিডি ৪৩৮৭২১৪ চেকের মাধ্যমে ৫৮৫৯ একাউন্ট থেকে পূনরায় তিন লাখ টাকার চেক নিয়ে ব্যাংকে এসে হাজির হয়।

এসময় সন্দেহ হলে তাদেরকে আটক করা হয় এবং চার লাখ টাকা উদ্ধার করা হয়। অবস্থা বেগতিক দেখে জালিয়াত চক্রের একজন পালিয়ে যেতে সক্ষম হয়। বাকী দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো, মাদারীপুরের মৃত শামসুর ছেলে সোহাগ (৩৩) ও একই এলাকার সৈয়দ আলী ব্যাপারীর ছেলে রোকন ব্যাপারী (২৪)। এ জালিয়াতচক্রের সাথে ব্যাংক স্টাফসহ আর কারা কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ কৃষি ব্যাংক তক্তারচালা শাখার ব্যবস্থাপক আব্দুল লতিফ মিয়া জানান , জালিয়াতচক্র কিভাবে একাউন্ট খুলেছে তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সখিপুর থানার এসআই সুকান্ত রায় বলেন, ব্যাংক জালিয়াতচক্রের দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme