সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ৮০৩ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী: কালিহাতীতে করোনা আতংকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল ও পেয়াজের দাম বেশি নেয়ায় চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত চাল ও পেয়াজের দাম বেশি নেয়ায় কালিহাতী কাঁচা বাজারের ব্যবসায়ী লক্ষণ সেনকে পাঁচ হাজার টাকা ও চিত্তরঞ্জনকে পাঁচ হাজার টাকা এবং রামপুর ভাসানী বাজারের ব্যবসায়ী স্বপনকে মূল্য তালিকা না থাকায় দুই হাজার টাকা ও মানিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমানের ভ্রাম্যমান আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান বলেন, করোনা আতংকে ক্রেতা সাধারনের নিকট থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল ও পেয়াজের দাম বেশি নেয়ায় দ্রব্য মূল্য স্বাভাবিক রাখতে ও মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চার ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরণের অভিযান চলমান থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme