সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে অটো রাইস মিলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • আপডেট : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৭৫০ বার দেখা হয়েছে।
tangail-pratidin

খায়রুল খন্দকার ভূঞাপুর: ভূঞাপুরে কৃত্রিম সংকট তৈরি করে খুচরা ব্যবসায়ীদের কাছে অতিরিক্ত দামে চাল বিক্রি ও অন্য ব্র্যান্ডের মোড়কে চাল বাজারজাত করার দা‌য়ে মাহিন তুহিন অটো রাইস মিলের মা‌লিক‌ শাহজাহান ক‌বির লিটন‌কে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ মার্চ) বিকে‌লে ঝনঝ‌নিয়া এলাক‌ায়  ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাসরীন পারভীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাসরীন পারভীন জানান, কিছু অসাধু ব্যবসায়ী করোনা ভাইরাসের ইস্যুকে কেন্দ্র করে পর্যাপ্ত মজুদ থাকার পরেও দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বিক্রি করছে। রাইস মিলটির বিরুদ্ধেও এমন অভিযোগের সত্যতা পাওয়ার পর দশ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে। এছাড়াও অন্যান্য রাইস মিল ও গুদামে অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme