সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৭৩৫ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুরে নাগরিকদের মধ্যে সামাজিক দূরত্ব সৃষ্টির লক্ষে ও দ্রব্য মুল্য নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় নিজেদের মধ্যে দুরত্ব মেনে না চলায় একাধিক ব্যক্তিকে শারীরিক সাজা ও অতিরিক্ত মূল্যে রসুন বিক্রির অভিযোগে পাকুল্যা বাজারের ব্যবসায়ী দুলাল সাহাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনব্যাপী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন এ অভিযান পরিচালনা করেন।এসময় ক্যাপ্টেন রাশেদসহ সেনাবাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

উপজেলা সদরের পুরাতন বাসস্ট্যান্ড, পাকুল্যা বাজার, গোড়াই, হাটুভাঙা, কুড়িপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব রক্ষা করে না চলায় কয়েকজনকে কানধরে উঠবস ও শারীরিক দন্ড প্রদান করা হয়। অভিযান চলাকালে বাজারের দোকানীদের ন্যায্যমূল্যে পন্য বিক্রির তালিকা ঝুলিয়ে রাখার তাগিদ দিয়ে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা মেনে নিজেদের মধ্যে দুরত্ব বজায় রাখতে জনগণকে হ্যান্ড মাইকিংয়ে সচেতন করা হয়।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন, অতিরিক্ত মুল্যে রসুন বিক্রির অভিযোগে এক ব্যবাসায়ীর জরিমানা ও সামাজিক দুরত্ব রক্ষা না থাকায় কয়েকজনকে শারীরিক দন্ড দেয়ার কথা স্বীকার করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme