সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে জনসচেতনতায় মাঠে নেমেছে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়

  • আপডেট : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ৭৮৮ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সাধারণ জনগণকে সচেতন করতে মাঠে নেমেছে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম)। শুক্রবার (২৭ মার্চ) সকালে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম) এর  নেতৃত্বে একটি টিম করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শহরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন।

সামাজিক দূরত্ব বজায় রাখতে, মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহারে সকলকে সচেতন করতে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মোড়, শহরের ছয়আনি বাজার, শহরের গুরুত্বপূর্ণ সড়কে জেলা পুলিশের জনসচেতনতামূলক কাজ পরিদর্শন করেন।

সচেতনতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউর  রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন, সদর থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মোঃ সালাউদ্দিন, সদর ফাঁড়ির পরিদর্শক মোঃ মোশারফ হোসেন, অন্যান্য পুলিশ কর্মকর্তা’সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

এসময় পুলিশ কর্মকর্তাগণ ওই সময় বাজার দর মনিটরিং’সহ বাজারে আসা ক্রেতাদের নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে চলাফেরা করার জন্য দোকানদার ও ক্রেতাদের নির্দেশনা দেন। ঔষুধের দোকান ও কাঁচা বাজার গুলোতে নিদিষ্ট দুরত্ব বজায় রাখতে গোল দাগ দিয়ে ক্রেতাদের দাঁড়ানোর জন্য মার্ক করে দেন।

সেইসাথে গুরুত্বপূর্ণ কোন কাজ ছাড়া বাড়ির বাইরে কাউকে না আসার নির্দেশ দেন। এ সময় বলেন, সারা বিশ্বে ভয়াবহ করোনা ভাইরাস সংক্রমণ আতংক বিরাজ করছে। সামজিক দুরত্ব বজায় রাখতে তিনফুট পর পর বৃত্ত করে দেয়া হচ্ছে দোকান ও ওষুধের ফার্মেসির সামনে। যাতে মানুষ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ওষুধ কেনার জন্য এসে নিরাপদ দূরত্ব বজায় রাখতে পারে। এছাড়া হাট-বাজারে জন সচেতনতার জন্য মাইকিং অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme