সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে হিজড়াদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৬৬২ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনগণকে সচেতন করতে মাঠে নেমেছে নাগরপুর থানা পুলিশ। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ এর নের্তৃত্বে একটি টিম প্রথম থেকেই করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলার বিভিন্ন স্থানে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রথম অবস্থায় সদর বাজারের বিভিন্ন পয়েন্টে হাত ধোয়ার জন্য অস্থায়ী বেসিন স্থাপন করেন। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখতে, মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহারে সকলকে সচেতন করতে উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক’সহ বিভিন্ন এলাকায় থানা পুলিশের জনসচেতনতামূলক কাজ পরিচালনা করেন।

শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার তৃতীয় লিঙ্গের (হিজড়া) নাগরিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। থানা কমপ্লেক্স ভবন থেকে খাদ্য সামগ্রী বিতরণ কালে ওসি আলম চাঁদ বলেন, করোনা প্রতিরোধ করতে গিয়ে আজ অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। এসকল কর্মহীন লোকজনের পাশে সমাজের বিত্তশালী লোকদের এগিয়ে আসতে হবে।

নাগরপুর থানা পুলিশ সমাজের তৃতীয় লিঙ্গের নাগরকিদের পাশে দাড়িয়েছে। তাদের প্রত্যেককে ৭ কেজি চাল, ১ কেজি লবন, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল ও ২০ পিস ডিম বিতরণ করা হয়।

আগামী কয়েকদিন আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় তিনি আরও বলেন, ওষুধের দোকান ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলোতে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে গোল দাগ দিয়ে ক্রেতাদের দাঁড়ানোর জন্য মার্ক করে দিয়েছি। এছাড়া হাট-বাজারে জনসচেতনতার জন্য মাইকিং অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme