সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন দুর্যোগকালীন তহবিলে জমা

  • আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৬৯৬ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: করোনা ভাইরাস আতঙ্কের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র জনগণের জন্য খাদ্য সহায়তার জন্য টাঙ্গাইলের সরকারি কর্মকর্তা কর্মচারীদের এক দিনের বেতন দুর্যোগকালীন তহবিলে জমা দেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

ইতিমধ্যেই জেলা প্রশাসকসহ কালেক্টরেটের সকল কর্মকর্তা কর্মচারীরা এই তহবিলে অর্থ জমা করেছেন। জেলার সকল বিভাগ দপ্তর এবং উপজেলার কর্মকর্তা কর্মচারীদের চিঠি দেওয়া হয়েছে একদিনের বেতন তহবিলে জমা দেওয়ার জন্য।

সকল কর্মকর্তা কর্মচারীরা একদিনের বেতন জমা দিলে দুর্যোগকালীন তহবিলে ৬০ লক্ষ টাকার মতো জমা হবে।

রোববার (২৯ মার্চ) দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে টাঙ্গাইল ক্লাবের পক্ষ থেকে কর্মহীন মানুষকে বিতরণের জন্য জেলা প্রশাসকের তহবিলে একশ প্যাকেট খাদ্য সামগ্রী ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হস্তান্তর করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মোশারফ হোসেন খান, এনডিসি রোকনু জ্জামান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টাঙ্গাইল ক্লাবের বিত্তবান সদস্যদের অর্থায়নে প্রায় পাঁচশ প্যাকেট খাদ্য সামগ্রী জেলার কর্মহীন মানুষের মাঝে বিতরণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme