সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু্। পরিবারের দাবি রহস্যজনক!

  • আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ১১০২ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার: দেলদুয়ারে পুকুরে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে শিশু আদিল (৪) মরদেহ বাড়ির সামনের একটি পুকুরে ভেসে উঠে। নিহত শিশু উপজেলার এলাসিন ইউনিয়নের সিংহরাগী গ্রামের বাহরম মিয়ার ছেলে।

স্থানীয়দের দেয়া তথ্যে জানা গেছে, রোববার সকাল ১১টার দিকে নিখোঁজ হয় শিশু আদিল । সোমবার (৩০ মার্চ) দুপুরে পুকুরে হঠাৎ শিশুর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন তারা।

নিহত শিশুর চাচা এস এম আতোয়ার আদিলের মৃত্যু রহস্যজনক বলে দাবি করেছেন। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে মন্তব্য করেছেন তিনি।

শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে সাইদুল হক ভূইয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত হবে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme