সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ডাক্তার দম্পতি দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ২১৩৬ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে করোনা  ভাইরাস প্রাদুর্ভাবের কারণে কর্মহীন, দরিদ্র ও নিম্ন আয়ের সাধারণ মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছেন ডাক্তার দম্পতি। সোমবার (৩০ মার্চ) বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকার প্রায় দুই শতাধিক রিক্সা চালক, ভ্যান চালকসহ খেটে খাওয়া মানুয়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ করেন ডাক্তার দম্পতি টাঙ্গাইল জেলা কারাগারের মেডিকেল অফিসার ডাঃ আবিবুর রহমান ও এফপিবিআই ডাঃ তানজিনা ফারমিন নিধি।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল পাঁচ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি ডাল ও আধা লিটার সয়াবিন তেল। এসময় ডাক্তার দম্পতি সাধারণ জনগণকে সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন ও সরকারের নিদের্শ না দেয়া পর্যন্ত বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে না বের হওয়ার জন্য অনুরোধ জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme