সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে জ্বর ও সর্দি কাঁশিতে যুবকের মৃত্যু । করোনা সন্দেহে বাড়ি লকডাউন!

  • আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৫১০৪ বার দেখা হয়েছে।
mmader

প্রতিদিন প্রতিবেদক: মধুপুরে জ্বর ও সর্দি কাঁশিতে আক্রান্ত হয়ে হবিবুর রহমান হবি (৩৫) নামের এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১) দুপুরে তিনি মারা যান। অসুস্থ হয়ে রোববার ( ২৯ মার্চ) সে ঢাকা থেকে বাড়িতে আসেন। নিহত হবি উপজেলার মহিষমারা ইউনিয়নের টেক্কার বাজার গ্রামের হাসেন আলীর ছেলে।

মহিষমারা ইউপি চেয়ারম্যান কাজী মোতালেব হোসেন জানান, হাবিবুর ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন। রোববার জ্বর নিয়ে বাড়িতে আসেন। বিষয়টি তার পরিবারের সদস্যরা গোপন রেখেছিল। সোমবার থেকে তার পাতলা পায়খানা শুরু হয়।

মঙ্গলবার রক্ত বমি করতে করতে তার মৃত্যু হয়। দুপুরে তার মৃত্যুর পরই এলাকায় ‘করোনায় আক্রান্ত’ হয়ে মারা গেছে বলে খবর ছড়িয়ে পড়ে। আশে পাশের বাড়ির লোকজনও দূরে সরে যায়।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেকের টিম পাঠানো হয়েছে। তারা নমুনা সংগ্রহ করবেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান জানান, আইইডিডিসিআর এর প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসক ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রুবিনার নেতৃত্বে একটি দল মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করার জন্য তার বাড়িতে গিয়েছেন।

ওই ব্যক্তি করোনায় আক্রান্টত হয়েছিলো কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। ওই দলের তত্ত¡াবধানে মৃত ব্যক্তির দাফন হবে। মৃত ব্যক্তির বাড়ি অবরুদ্ধ (লকডাউন) করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme