সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৬৫৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে মহেড়া পেপার মিলস্ লিমিটেডের উদ্যোগে উপজেলার দুইটি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় আড়াই হাজার কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিরতণ করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলা সদরের কুতুববাজার এলাকায় এই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি।

তাদের দেয়া প্রতিটি খাদ্যসামগ্রীর প্যাকেটে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবন, আদা কেজি তেল, আদা কেজি ডাল, ও মহেড়া পেপার মিলস্ এর তৈরি বাচ্চাদের লেখার জন্য ২টি করে খাতা রয়েছে।

খাদ্য বিতরণের মহেড়া পেপার মিলস্ লিমিটেডের চেয়ারম্যান মো. তাহেরুল ইসলাম, উপদেষ্টা মো. তোতা মিয়া, ব্যবস্থাপনা পরিচালক মো. মোশারফ হোসেন ছাড়াও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন,

ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন ও পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিল আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মহেড়া পেপার মিলস্ লিমিটেডের চেয়ারম্যান মো.তাহেরুল ইসলাম জানান, দেশের এই দুর্যোগ মুহুর্তে নিজেদের দায়বদ্ধতার জায়গায় থেকে উপজেলার ভাতগ্রাম ও বহুরিয়া ইউনিয়ন এবং মির্জাপুর পৌরসভার ২ হাজার ২৫০ টি কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme