সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে অজ্ঞাত প্রতিবন্ধির মরদেহ উদ্ধার

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ৬৩২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকালে উপজেলার বানাইল ইউনিয়নের পাঁচচামারি গ্রামের পল্টন এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি মানসিক প্রতিবন্ধি ছিলেন। স্থানীয়রা তাকে বেশ কিছুদিন ধরে ময়লা ছেড়া জামা কাপড পড়ে এই এলাকায় ঘুরাঘুরি করতে দেখে। পুলিশ ধারনা করছে বুধবার (০৮ এপ্রিল) দিনের কোন এক সময় ওই ব্যক্তি  পানি পান করার জন্য পল্টনের ড্রেনে নামলে সেখানে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার ভোরে ওই এলাকায় রাস্তার নীচ দিয়ে পানি বয়ে যাওয়ার পাইপে তার মরদেহ আটকে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতার মর্গে প্রেরন করেন।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান জানান, অজ্ঞাত ব্যক্তির দেহে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে আসলে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা  যাবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme