সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ক্লিনিকে র‌্যাবের অভিযান

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ১১৩২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : করোনা ভাইরাসের কারনে টাঙ্গাইলের বিভিন্ন ক্লিনিকে নিয়মিত চেম্বারে বসছেন না চিকিৎসকরা।স্বাস্থ্য নিরাপত্তার কারনে চিকিৎসকদের মধ্যে দেখা দিয়েছে এ আতঙ্ক। এতে রোগীরা যেমন বিপাকে পড়ছেন, তেমনি আতঙ্কিত সাধারণ মানুষও। আর এই করোনা ভাইরাস বিষয়ে ক্লিনিক ও ডায়াগনস্ট্রিক সেন্টার গুলোতে কর্মরত স্টাফ ও মালিকদেরকে সচেতন করতে কাজ করছে র‌্যাব-১২।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দিনব্যাপী টাঙ্গাইল শহরের প্রতিটি ক্লিনিক ও ডায়াগনস্ট্রিক সেন্টারে ডাক্তারের উপস্থিত নিশ্চিত করে স্বাস্থ্য সেবা চলমান করার জন্য ক্লিনিক মালিক ও স্টাফদের সাথে কথা বলেন টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত।

এসময় টাঙ্গাইল ক্লিনিক মালিক সমিতির সভাপতি এম শিবলী সাদিকসহ র‌্যাবের অনান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল র‌্যাবের কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত জানান, করোনা ভাইরাস আতঙ্কে ডাক্তারা নিয়মিত চেম্বারে বসছেন না। ফলে হাজার হাজার সাধারন মানুষ তাদের সুচিকিৎসা পাচ্ছে না।

বর্তমান পরিস্থীতিতে সাধারণ মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এবং চিকিৎসকদের নিয়মিত তাদের চেম্বারে বসতে ক্লিনিক মালিকদের সাথে কথা বলছি। যাতে করে চিকিৎসকরা আতঙ্কিত না হয়ে সচেতন থাকে এবং সাধারন মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme