সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে করোনা রোগীর চিকিৎসায় মেডিকেল অক্সিজেন উৎপাদিত হচ্ছে

  • আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ১২৬৩ বার দেখা হয়েছে।
tangail-pratidin

ইমরুল হাসান বাবু: টাঙ্গাইলে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) শিল্প নগরীর মেসার্স বাংলাদেশ ইন্ডাষ্ট্রিয়াল গ্যাসেস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান করোনাভাইরাসে আক্রান্তদের জরুরি চিকিৎসায় ব্যবহৃত মেডিকেল অক্সিজেন উৎপাদন করছে।

রোববার (১২ এপ্রিল) টাঙ্গাইল বিসিক শিল্প নগরী কর্মকর্তা আসাদুজ্জামান ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাঙ্গাইলের তারটিয়ায় অবস্থিত এ শিল্প প্রতিষ্ঠানটি বাংলাদেশে মেডিকেল অক্সিজেন উৎপাদনকারী চারটি প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় জরুরি প্রয়োজনে অক্সিজেন সরবরাহ করতে ওষুধ প্রশাসনের নির্দেশনা অনুসরণ করে প্রতিষ্ঠানটি অক্সিজেন উৎপাদন করছে।

বর্তমানে প্রতিষ্ঠানটি প্রতিদিন ৭০০ ঘনফুট অক্সিজেন উৎপাদন করছে। বিদ্যমান মজুতকৃত অক্সিজেনের সাহায্যে ৫০০ থেকে ৭০০ সিলিন্ডারে দিনে প্রায় তিন হাজার ঘনফুট অক্সিজেন সরবরাহ করতে সক্ষম বলে বাংলাদেশ ইন্ডাষ্ট্রিয়াল গ্যাসেস লিমিটেড সূত্রে জানা গেছে।

অক্সিজেন ছাড়াও এ প্রতিষ্ঠানটি শিল্প কারখানায় ব্যবহারের জন্য নাইট্রাস অক্সাইড ও অ্যাসিটিলিন উৎপাদন করে থাকে। প্রতিষ্ঠানটির বার্ষিক গ্যাস উৎপাদন ক্ষমতা এক কোটি ৪০ লাখ ঘনমিটার।
মেসার্স বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল গ্যাসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন জানান, তারা ২০০০সাল থেকে মেডিকেল অক্সিজেন উৎপাদন করছেন। গত ১৮ মার্চ ওষুধ প্রশাসনের নির্দেশে আগামী তিন মাস বা আরো বেশি সময় নিরবচ্ছিন্নভাবে করোনা রোগীদের মেডিকেল অক্সিজেন সরবরাহের জন্য ফ্যাক্টরী খোলা ও সামাজিক দূরত্ব বজায় রেখে অক্সিজেন উৎপাদন করা হচ্ছে।

টাঙ্গাইল বিসিক শিল্প নগরী কর্মকর্তা আসাদুজ্জামান ফারুক জানান, করোনা ভাইরাস জনিত কারণে কোন রোগীর যেন মেডিকেল অক্সিজেনের সমস্যা না হয় সেজন্য মেসার্স বাংলাদেশ ইন্ডাষ্ট্রিয়াল গ্যাসেস লিমিটেড নিয়মিত অক্সিজেন উৎপাদন করছে। প্রতিষ্ঠানটি বর্তমানে এক হাজার ঘনফুট মেডিকেল অক্সিজেন উৎপাদন করছে। দেশের চারটি মেডিকেল অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে এটি অন্যতম বলে দাবি করেন তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme