সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

  • আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৮০৩ বার দেখা হয়েছে।
tangail-pratidin

মির্জা সাইদুল ইসলাম সাঈদ: সখীপুরে উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (১২এপ্রিল) দুপুরে স্বজনেরা তাঁকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মুক্তিযোদ্ধাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। করোনাভাইরাসের সন্দেহে ওই মুক্তিযোদ্ধার নমুনা সংগ্রহ করেছেন সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দল।

বিকেলে উপজেলার বেতুয়া গ্রামে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন করা হয়েছে।
আইইডিসিআর থেকে প্রতিবেদন না আসা পর্যন্ত ওই বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য পরামর্শ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।

স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক জানান, মৃত ওই মুক্তিযোদ্ধার নাম বোরহান উদ্দিন (৭০)। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যাজমা ও শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। তিনি সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সানবান্দা এলাকায় বসবাস করতেন। তিনি বেতুয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা লোকমান কমান্ডারের আপনভাই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বলেন, মারা যাওয়া মুক্তিযোদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত কি না, তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা বলেন, মৃতব্যক্তি একজন বীরমুক্তিযোদ্ধা ও সাবেক সেনাসদস্য ছিলেন। তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার ব্যবস্থা করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme