সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে নতুন করে পাঁচ জন করোনায় আক্রান্ত

  • আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ১৩৬১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে আরো পাঁচ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে টাঙ্গাইলে মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগী এখন সাত জনে দাঁড়িয়েছে।নতুন পাঁচ জনের মধ্যে ভূঞাপুরে তিন জন, মধুপুরে এক জন এবং নাগরপুরে এক জন শনাক্ত হয়েছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এই পাঁচজন রোগী শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিউদ্দিন আহমেদ জানান, রবিবার (১২ এপ্রিল) সকালে উপজেলা থেকে ৯টি রোগীর নমুনা পাঠানো হয়। এর মধ্যে ৩টি করোনা অক্রান্তের পজেটিভ হয়েছে। আক্রান্ত তিনজন গোবিন্দাসী ইউনিয়নের ৩টি গ্রামের বাসিন্দা।

মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. রুবিনা আক্তার জানান, রবিবার (১২ এপ্রিল) সকালে ৯টি নমুনা পাঠানো হয়েছিল। তার মধ্যে ১টি করোনা পজেটিভ হয়েছে। আক্রান্ত ব্যক্তি উপজেলার অরণখোলা ইউনিয়নের গোবদিয়া গ্রামের বাসিন্দা। এসময় তিনি জানান, উপসর্গ দেখার পর থেকেই ঐ এলাকা লকডাউন করা হয়েছে। এখন পরিধি বাড়ানো হবে।

সবশেষে নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রোকনুজ্জামান খান জানান, গত শনিবার (১১ এপ্রিল) ৮টি নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে ১টি পজেটিভ হয়েছে। আক্রান্ত ভাদ্রা ইউনিয়নের খাগুরিয়া গ্রামের বাসিন্দা (২০)। এলাকা লকডাউন করা হয়েছে।

উল্লেখ্য, এর পূর্বে মির্জাপুর ও ঘাটাইলে দুইজন করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে। এ কারনে ঐ দুই উপজেলার দেড়শত পরিবার লকডাউন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme