সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে জরিমানা দিতে হল জামাইকে

  • আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৯০১ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক বাসাইল: বাসাইলে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে ৫ হাজার টাকা দিতে হল জামাইকে। লকডাউনের মধ্যে শ্বশুর বাড়িতে আসা ও অপ্রয়োজনে বাড়ির বাইরে ঘোরাফেরা করার দায়ে এ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে বাসাইল পৌরসভার পশ্চিমপাড়ার তার শ্বশুরবাড়ি লকডাউন করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফজলে এলাহী এ নির্দেশনা দেন।

জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) নাহিদ তার কর্মস্থল ঢাকা থেকে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। তারপর তার নিজ বাসা জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ঘুনাইপাড়ায় বেড়াতে যান। এরপর কর্মস্থল থেকে বাসাইলে এলে স্থানীয়রা তাকে বাধা প্রদান করলে তাদের সঙ্গে বাকবিতন্ডতা হয়। পরে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী বলেন,  ‘ওই ব্যক্তি সরকারি নির্দেশনা অমান্য করে ঘোরাফেরা করছিলেন। এজন্য তাকে জরিমানা ও তার শ্বশুরবাড়ি লকডাউন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme