সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সদরের বাসাখানপুর কাঁচা বাজার খেলার মাঠে স্থানান্তর

  • আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৮৬৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রামণ প্রতিরোধে ও সামাজিক দূরত্ব বজার রাখতে টাঙ্গাইল সদর উপজেলা দাইন্যা ইউনিয়নে বাসাখানপুর কাঁচা বাজার সরিয়ে (চালার মাঠ) খেলা মাঠে স্থানান্তর করা হয়েছে।

বুধবার ( ১৫ এপ্রিল) খেলার মাঠে গিয়ে দেখা যায়, ক্রেতা-বিক্রেতা উভয়েই নিরাপদ দূরত্ব মেনে বাজারে কেনাকাটা করছেন।

দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লাভলু মিয়া লাবু জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনানুযায়ী আমরা মানুষকে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতার মঙ্গলবার বিকেল থেকে করোনাভাইরাসের সংক্রামণ প্রতিরোধে ও সামাজিক দূরত্ব বজার রাখতে বাসাখানপুর কাঁচা বাজার সরিয়ে খেলা মাঠে স্থানান্তর করা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রামণ প্রতিরোধে না হওয়া পর্যন্ত এ কাঁচা বাজার খেলার মাঠে প্রতিদিন ভোর ৬টা থেকে দুপুর ১২ পর্যন্ত চালু থাকবে।

বাসাখানপুর বাজার কমিটির সভাপতি মোঃ আজাহার উদ্দিন জানান, বাজারে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় থাকে সে জন্য প্রতিদিনই আমরা বাজার মনিটরিং করছি। এই মুহূর্তে আমাদের সবার সামাজিক দূরত্ব মেনে চলা খুবই জরুরি। তাই জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme