সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে সিটি ব্যাংকের ত্রাণ সামগ্রী বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ১০০৪ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে টাঙ্গাইল সিটি ব্যাংকের অর্থায়নে ও জেলা পুলিশের সহায়তায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে টাঙ্গাইলে জেলা পুলিশের সহায়তায় তৃতীয় লিঙ্গ (হিজড়া), বেধে পল্লীসহ ১ হাজার ৮ শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।টাঙ্গাইল জেলায় সিটি ব্যাংকের অর্থায়নে ৬০০০ হাজার কর্মহীন মানুষের মাঝে ত্রান সামগ্রী দেয়া হচ্ছে। প্রত্যেককে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ২ কেজি ডাল ও ১ কেজি লবণ দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সিটি ব্যাংক টাঙ্গাইল শাখার ম্যানেজার কাজী রোমান আল রাজি, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শফিকুল ইসলাম, মো. শাহীনুল ইসলাম ফকির, রেজাউর রহমান রেজা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, ডিবি দক্ষিণের ওসি শ্যামল কুমার দত্ত, টাঙ্গাইল মডেল থানার ওসি মীর মোশারফ হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme