সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সন্ধ্যার পরে দোকানপাট খোলা রাখায় ১৬ ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ৭৯১ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে ভ্রাম্যমান আদালতের অভিযানে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্তত ১৬ ব্যবসায়ীকে অর্থ দন্ড দেয়া হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সংক্রমন প্রতিরোধে সন্ধ্যার পরে মুদি দোকানসহ ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে টাঙ্গাইল পৌরসভার ছয়আনী বাজার, বউ বাজার, বাজিতপুর বাজার এবং সদর উপজেলার মিরের বেতকা ও করটিয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৬ জনকে ২৯ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ০৫ টা থেকে রাত ০৮ টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্ম কর্তকর্তা আতিকুল ইসলাম।

এসময় ব্যাটালিয়ন আনসার সদস্যরা সাথে ছিলেন। সরকারি আদেশ অমান্য করে বিনা প্রয়োজনে রাস্তাঘাটে ও দোকানে আড্ডা দেয়া এবং বাইকে ঘুরে বেড়ানোর অপরাধে বেশ কিছু যুবককে বুক ডাউন দিয়ে ছেড়ে দেয়া হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme