সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

রেজিষ্ট্রেশনবিহীন হ্যান্ড স্যানিটাইজার বহন করার দায়ে জরিমানা

  • আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৫৯৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল র‌্যাব-১২ এর অভিযানে রেজিষ্ট্রেশনবিহীন হ্যান্ড স্যানিটাইজার বহন ও বিক্রির দায়ে তিনজনকে ৯ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

(২০ এপ্রিল) সোমবার বিকেলে টাঙ্গাইলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আইয়ূবী’র ভ্রাম্যমান আদালত এ রায় দেন।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় তিনি জানায়, টাঙ্গাইলে করোনা প্রতিরোধে র‌্যাবের বিভিন্ন ধরনের কর্মসূচি অব্যাহত রয়েছে। এরইধারাবাহিকতায় সোমবার বিকেল থেকে টাঙ্গাইল পৌর এলাকার পলিটেকনিক ইন্সটিটিউট এর সামনে সামাজিক দুরত্ব বজায়, বাড়ির বাইরে অযথা বের হয়ে ঘুরাফেরা বন্ধ এবং লকডাউন সফল করতে একটি চেক পোষ্ট বসানো হয়। এসময় ওষুধ কোম্পানীর তিনজনকে আটক করা হয়।

এরমধ্যে দুইজনের কাছ থেকে আল-মদিনা ফামার্সিউটিক্যালস্ লিমিটেড এর লেভেল সম্বলিত রেজিস্ট্রেশনবিহীন ১৬০ বোতল এবং অপর একজনের কাছ থেকে ৬টি বেনামি প্রতিষ্ঠানের হ্যান্ড সেনিটাইজার জব্দ করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৯ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।

এসময় টাঙ্গাইল ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. নার্গিস আক্তারসহ অনান্য কর্মকর্তার উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme