সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ারে ভর্তুকিতে কম্বাইন্ড হার্ভেষ্টার বিতরণ

  • আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ১২০২ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার: দেলদুয়ারে ৫০ ভাগ ভর্তুকিতে দুইটি কম্বাইন্ড হার্ভেষ্টার যন্ত্র বিতরণ করা হয়েছে। প্রতিটিতে সরকারি ভর্তুকির পরিমাণ ১৪ লক্ষ টাকা। মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে এক ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল ৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

সাম্প্রতিক করোনা ভাইরাস মোকাবেলা ও ত্রান বিতরণসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশাসন ও চেয়ারম্যান গণকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিক নির্দেশনা প্রদান করেন এম পি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, মহিলা ভাইস চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস প্রতাপ মুকুল,

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শোয়েব মাহমুদ, সদর ইউ.পি চেয়ারম্যান আবু তাহের বাবলু, আটিয়া ইউ.পি চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক, এলাসিন ইউ.পি চেয়ারম্যান বেলায়েত হুসেন তালুকদার, ডুবাইল ইউ পি চেয়ারম্যান মোঃ ইলিয়াস মিয়া, পাথরাইল ইউ.পি চেয়ারম্যান হানিফুজ্জামান লিটন, দেউলী ইউ.পি চেয়ারম্যান কামরুল ইসলাম সাচ্চু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক অপু তালকুদার শিপলু।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme