সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ারে নিন্ম আয়ের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৬৬৪ বার দেখা হয়েছে।
dav

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের দেলদুয়ারে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নিন্ম আয়ের মানুষের মধ্যে সরকারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের ১৮৭ জন নিন্ম আয়ের মানুষের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দেলদুয়ার উপজেলা প্রশাসনের মাধ্যমে দেউলী ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে গিয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, মহিলা ভাইস চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক, দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম সাচ্চু, উপজেলা র্নিবাচন অফিসার মিসবাহ উদ্দিন, উপ-সহকারী কৃষি অফিসার ফারহানুল কবির, আব্দুল বাসেত, দেলোয়ার হোসেন, উপ-সহকারী প্রাণী সম্পদ অফিসার আজাহারুল ইসলাম, দেউলী ইউনিয়ন আওয়ামী লীগের আহব্বায়ক জাহাঙ্গীর কবির, যুগ্ম আহব্বায়ক জহুরুল ইসলামসহ প্রত্যেক ওয়ার্ডের মেম্বারবৃন্দ।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল ও একটি সাবান ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme