সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখিপুরে স্কুলছাত্রীকে অপহরণের দায়ে ছাত্রলীগ নেতাসহ তিন জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ২৭৩৮ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক সখিপুর: সখিপুরে এক স্কুল ছাত্রী (১৬) অপহরণের শিকার হয়েছেন। এ ব্যাপারে বুধবার (২২ এপ্রিল) রাতে এক ছাত্রলীগ নেতাসহ ৩ জনকে আসামী করে থানায় মামলা করেছেন ওই ছাত্রীর বাবা।অপহৃতাকে উদ্ধার করা গেলেও অভিযুক্তদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। ছাত্রীটি এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন।

জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে উপজেলার কচুয়া গ্রামের নিজ বাড়ি থেকে অপহরণের শিকার হন ওই শিক্ষার্থী। একদিন অতিবাহিত হওয়ার পরে বুধবার রাতে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ।

অভিযুক্তরা হলো, উপজেলার কচুয়া গ্রামের ব্যবসায়ী লেবু শিকদারের ছেলে রাজিব শিকদার (৩০), কালিয়া গ্রামের কামাল হোসেনের ছেলে ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম তুহিন (২৫) ও কচুয়া গ্রামের মৃত আব্দুল বাছেদের ছেলে প্রাইভেটকার চালক আরিফুল ইসলাম (২৪)।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) বিজয় দেবনাথ বলেন, মঙ্গলবার রাতে উপজেলার কচুয়া গ্রামের নিজ বাড়ি থেকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় অভিযুক্তরা। বুধবার রাতে মামলা হয়েছে। ওই রাতেই মুজিব কলেজের সামনে থেকে অপহৃতাকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত আসামিরা পলাতক রয়েছেন। তবে তাদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

এসআই আরো বলেন বৃহস্পতিবার সকালে স্কুলছাত্রীর মেডিকেল টেস্ট করা হয়েছে। এরপর সখীপুর ম্যাজিস্ট্রেট আমলি আদালতে অপহৃতা ২২ ধারায় জবানবন্দি নেওয়া হবে। অপহৃতার বাবা বলেন, আমার মেয়েকে ওরা উত্যক্ত করতো। আমি আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme