সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে সরকারি পণ্য মজুদের দায়ে আওয়ামীলীগ নেতা গ্রেফতার

  • আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৬৯৭ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: খাদ্য বান্ধব কর্মসূচীর চাল ও টিসিবির পণ্য মজুতের দায়ে মির্জাপুরে আওয়ামীলীগ নেতা আবুল বাশারকে গ্রেফতার করছে র‍্যাব৷

শনিবার (২৫ এপ্রিল) রাতে গোঁপন সংবাদের ভিত্তিতে মির্জাপুরের পাকুল্যা বাজারে মেসার্স আবুল বাশার ট্রেডার্সের গুদাম ঘরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান চালায় টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাইম তালাত।

এ সময়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাল ও টিসিবির পণ্য উদ্ধার করা হয় ও ডিলার আবুল বাশারকে গ্রেফতার করে র‌্যাব। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত তাকে এক লাখ টাকা জরিমানা করেন।পরে র‍্যাব বাদী হয়ে মামলা দায়ের করেন । উপজেলা প্রশাসন তার ডিলারশীপ বাতিল করে জামানত বাজেয়াপ্ত করেছেন।

এসময় উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. যুবায়ের হোসেন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সাব্বির আহমেদ মুরাদ।

এলাকাবাসীর অভিযোগ আবুল বাশার ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা হওয়ায় প্রভাব ঘাটিয়ে দীর্ঘ দিন ধরে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল, টিসিবির পণ্য, সার ও কীটনাশক নিজের নামে তুলে জনগনের মাঝে ঠিকমত বিতরণ না করে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।মেসার্স আবুল বাশার ট্রেডার্সের নামে খাদ্য বান্ধব কর্মসূচী,টিসিবির পণ্য, সার কীটনাশকসহ ৫ টি ডিলারশিপ রয়েছে।

মির্জাপুর থানার (ওসি) তদন্ত মো.গিয়াস উদ্দিন বলেন, ডিলার আবুল বাশারকে আসামী করে র‌্যাবের পক্ষ থেকে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামী ডিলার আবুল বাশারকে জেল হাজতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme