সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৭১৮ বার দেখা হয়েছে।

খায়রুল খন্দকার ভূঞাপুর: ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ১৮০টি কর্মহীন ও নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১ টায় করোনাভাইরাসের প্রভাবে গোবিন্দাসী ইউনিয়নে়র ঘরমুখী কর্মহীন, দরিদ্র ও অসহায় ১৮০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ১০ কেজি চাল, ১ কেজি আলু ও ১টি মিষ্টি কুমড়া দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম, গোবিন্দাসী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, ইউপি সদস্য আব্দুল কাদের মন্ডল, মজনু মিয়া, দুলাল হোসেন, শহিদুল ইসলাম, হেলেনা বেগম,পরিষদের হিসাব সহকারী মোঃ আরিফুল ইসলাম আরিফ, শরিফ হোসেন প্রমুখ।

উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম বলেন, করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার ভয়ে মানুষ যখন ঘরে বসে আছে তখন বাংলাদেশ সরকার কর্মহীন মানুষের জন্য ত্রাণ ব্যবস্থা গ্রহণ করছে। যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন দেশে তিন বছরের খাবার মজুদ রয়েছে। কাজেই খাবারের কোন ঘাটতি হবে না। আপনারা একটু ধৈর্য ধারণ করুন। হতদরিদ্র সকল শ্রেণী পেশার লোকদের সরকারী বরাদ্দ দেওয়া হবে। স্থানীয় সংসদ সদস্য ছোট মনির আশ্বস্ত করেছেন সরকারি ররাদ্দ রয়েছে ত্রানের কোন অভাব হবে না।

ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু জানান, জাতীয় এই সংকটময় মুহুর্তে সরকারের পাশাপাশি আমাদের বিত্তবানদের যে যার অবস্থান থেকে সহায়তার হাত বাড়িয়ে দেয়া দরকার। আজ সরকারের বরাদ্দকৃত তহবিল থেকে কর্মহীন হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। পরবর্তীতে অন্যান্য কর্মহীন হতদরিদ্রদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme