সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ অভিযুক্ত মাদ্রাসা ছাত্র গ্রেফতার

  • আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৭৭২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুর: মধুপুরে মাদ্রাসায় অধ্যয়নরত রাজু আহমেদের (১৮) বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে মধুপুর থানা পুলিশ গোপালপুরের রামনগর এলাকার দাদার বাড়ি থেকে রাজুকে গ্রেফতার করেন।

সে মধুপুর পৌর শহরের টেংরি হাফেজিয়া মাদরাসার ছাত্র এবং পৌর এলাকার পুন্ডুরা গ্রামের হানিফ খন্দকারের ছেলে।

মধুপুর থানার (এসআই) জোবাইদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার (২৬ এপ্রিল) দুপুরে ওই প্রতিবন্ধী কিশোরীকে টাকা ও চিপস্ এর লোভ দেখিয়ে বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে রাজু তাকে মুখে গামছা পেচিয়ে ধর্ষণ করে।

ধর্ষণ করার সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়। গত দুইদিন এ নিয়ে স্থানীয় মাতাব্বররা ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য চেষ্টা করে আসছিল। অসহায় ওই প্রতিবন্ধীর মা ছাড়া পরিবারে তেমন কেউ নেই।

পুলিশ খবর পেয়ে অভিযান শুরু করে এবং রাজুকে বুধবার (২৯ এপ্রিল) সকালে গোপালপুর উপজেলার রামনগর গ্রামের তার দাদার বাড়ী থেকে গ্রেফতার করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme