সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে করোনা আক্রান্ত নারীর মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৮১৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেনু বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে তিনি ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

নিহত রেনু বেগম উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত এমারত হোসেনের স্ত্রী।
জানা গেছে, রেনু বেগম গত শুক্রবার ঢাকায় বোনের বাসা থেকে গ্রামের বাড়িতে ফিরেন। ঢাকা থেকে ফেরার খবরে রোববার (২৬ এপ্রিল) তার বাড়িতে গিয়ে স্বাস্থ্যকর্মীরা নমুনা সংগ্রহ করেন।

সোমবার (২৭ এপ্রিল) রাতে তার করোনা শনাক্তের বিষয়টি মির্জাপুরের স্বাস্থ্য বিভাগ জানতে পারে।
মঙ্গলাবার (২৮ এপ্রিল) চিকিৎসার জন্য তাকে ঢাকার কুর্মিটুলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

মির্জাপুরে এ পর্যন্ত ১৫৮ জনের নমুনা পরীক্ষা করে তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে মির্জাপুরে আসা নারায়ণগঞ্জের একটি ক্লিনিকে কাজ করা ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ৭ এপ্রিল তাঁকে ঢাকায় কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে সুস্থ হয়ে ২৩ এপ্রিল তিনি বাড়িতে ফিরেছেন। ২৭ এপ্রিল শনাক্তকৃত দুজনের মধ্যে রেনু বেগমের মৃত্যু হয়।

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রেনু বেগমের মরদেহ ঢাকার আল-মারকাযুল ইসলামী আস-সালাফী তার মরদেহ দাফনের দায়িত্ব নিয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme