সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৬৯৫ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: নাগরপুরে সরকারি নির্দেশনা সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে কর্মহীন হয়ে পড়া হত দরিদ্র পরিবারের মাঝে সরকারি ও বেসরকারি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার সহবতপুর ইউনিয়নের সারাংপুরে নিজ বাড়িতে টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক খন্দকার আছাব মাহমুদের উদ্যোগে খাদ্য সামগ্রী হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে বিতরণ করা হয়।

এসময় জেলা সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ খন্দকার আছাব মাহমুদের ব্যক্তি উদ্যোগে তার পাঠানো খাদ্য সামগ্রী সহবতপুর ইউনিয়নের কোকাদাইর, বাটরা ও সারাংপুরের ১৪৫ টি কর্মহীন পরিবারের মাঝে বিতরণ করেন খন্দকার তোফাজ্জল হোসেন ডিটল।

সাংবাদিক আছাব মাহমুদের চাচা খন্দকার তোফাজ্জল হোসেন ডিটল বলেন, আমার ভাতিজা এই উপজেলার কর্মহীন দরিদ্র মানুষদের জন্য খাদ্য সহায়তার উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে আজকে আমরা সহবতপুর ইউনিয়নের ১নং ও ২ নং ওয়ার্ডের ১৪৫ টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবন ও আলু বিতরন করলাম। এর আগেও আমরা সহবতপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সারাংপুর, কাজীরপাচুরিয়া, পাছইরতা ও মাইলজানির কর্মহীন ১২০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme