সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে কৃষি মন্ত্রীর করোনা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা

  • আপডেট : শনিবার, ২ মে, ২০২০
  • ৭৩৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক করোনা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা করেছেন। শনিবার (০২ মে) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে যে সকল ধান কাটার শ্রমিক বা কৃষক মারা গেছে তাঁদের প্রত্যেকটি পরিবারকে কমপক্ষে একলাখ টাকা করে অনুদান দেয়া হবে।

এছাড়াও চলমান ধানকাটা মৌসুমে যে সকল ধানকাটা শ্রমিক মারা যাবে তাদেরকেও অনুদান দেয় হবে। এ সময় তিনি জানান চলমান ধান কাটা মৌসুমে এ পর্যন্ত ২২ জন কৃষি শ্রমিক বজ্রপাতে মারা গেছে।

তিনি আরো বলেন, জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা বলেছে করোনার কারনে বিশে খাদ্য ঘাটতির দেশ গুলোতে দূর্বিক্ষ দেখা দিতে পারে। বাংলাদেশে এবছর দুই কোটি চার লক্ষ টন ধানের টার্গেট নিয়েছে।

সারা পৃথিবীতে যদি খাদ্য সংকট দেখা দেয় সেখানেও যেন আমরা ভূমিকা রাখতে পারি। এরকম একটি লক্ষ নিয়ে আমাদের কাজ করতে হবে।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে করোনা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, জেলার ত্রাণ বিতরণ কার্যক্রমের সমন্বয়কারী নিবার্চন কমিশনের সিনিয়র সচিব মোঃ আলমগীর হোসেন প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme