সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে দুই গৃহবধুর রহস্যজনক মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৯০৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের বাউসাইদ গ্রামে নাজমা (৩৫) নামে এক গ্রহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) তার লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত ওই গ্রামের দয়াল মিয়ার স্ত্রী।

স্বামীর দাবি সে আত্মহত্যা করেছেন। আর ছেলে দাবি তার মাকে পারিবারিক কলহের জেরে মেরে ফাঁসে ঝুলিয়ে রেখেছে। স্থানীয়রা বলেন নিহতের ছেলে পুলিশের কাছে অভিযোগ করেছেন তার মাকে হত্যা করে ফাঁসে ঝুলিয়ে রেখে ছিলে।

কাগমারি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোখলেছুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে সঠিক তথ্য বের হয়ে আসবে।

এদিকে কালিহাতী উপজেলায় ফাহিমা (১৯) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। গৃহবধু উপজেলার বল্লা চকপাড়া গ্রামের দুলাল মিঞার ছেলে সিয়ামের স্ত্রী ও উপজেলা সদরের দক্ষিণ বেতডোবা গ্রামের ফরমান মিঞার ছোট মেয়ে।

জানা যায়, বুধবার (০৬ মে) সন্ধ্যায় স্বামীর বাড়িতে নিজ ঘরের আড়ের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ বাড়িতে গিয়ে দেখে লাশ মেঝেতে শুয়ানো। বাড়িতে শ্বাশুরি ছাড়া আর কাউ নেই।

নিহতের মামা নুরুল ইসলাম জানান, প্রেমের সম্পর্কে ৪ মাস আগে সিয়ামের সাথে ফাহিমার বিয়ে হয়। এরপর কয়েক দফা নির্যাতনের পর ৭০ হাজার টাকা যৌতুক হিসেবে দেওয়া হয়। হঠাৎ করে এরকম খবর শুনে আসলেও আত্মহত্যার কোনও কারণ ও লক্ষণ আমারা দেখতে পাইনি। বাড়িতে নিহতের শ্বাশুরি ছাড়া সবাই পলাতক ।

কালিহাতি থানার সহকারি পরিদর্শক মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে রাত ১১ টায় আমরা মেঝেতে শুয়ানো অবস্থায় লাশ উদ্ধার করে নিয়ে আসি।

কালিহাতি থানার ওসি হাসান আল মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) ময়না তদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme