সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে বৃদ্ধ করোনায় আক্রান্ত ।। ২৫ বাড়ি লকডাউন

  • আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৬৯৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : মির্জাপুরে আব্দুল করিম (৫৯) নামের এক বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।সে উপজেলার উয়ার্শী ইউনিয়নের পুরাতন কহেলা গ্রামের বাসিন্দা।এ নিয়ে গত দুইদিনে এ উপজেলার তিনজন করোনায় শনাক্ত হল।

আক্রান্ত ব্যক্তি কয়েকদিন পূর্বে নারায়নগঞ্জ থেকে মির্জাপুরে গ্রামের বাড়ি ফিরেছেন। আক্রান্ত ব্যক্তির আশপাশের ২৫ টি বাড়ি লকডাউন করা হয়েছে। এনিয়ে মির্জাপুরে আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮ জনে। 

শুক্রবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

জানা গেছে, আক্রান্ত ব্যক্তিসহ চারজন গত কয়েকদিন পূর্বে নারায়নগঞ্জ থেকে মির্জাপুরে গ্রামের বাড়িতে আসেন। খবর পেয়ে মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য বিভাগ ওই চারজনসহ উপজেলার ১৬ জনের নমুনা সংগ্রহ করে ৬ মে ঢাকার রোগতত্ব ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠায়। 

শুক্রবার তার করোনায় আক্রান্তের বিষয়টি জানতে পারে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত ব্যক্তিকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ পরযন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৯৮ জনের নমুনা সংগ্রহ করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এরমধ্যে করোন শনাক্ত হল আটজনের। 

আক্রান্ত আটজনের মধ্যে দুইজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন, একজন মারা গেছেন একজন বাড়িতে আইসোলেশনে এবং বাকি চারজন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, নতুন আক্রান্ত ব্যক্তিকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার আশপাশের ২৫ টি বাড়ি লকডাউন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme