সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে একই পরিবারের দুইজনসহ নতুন আক্রান্ত চার

  • আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ১০০৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে মা-ছেলেসহ নতুন আরও ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৩ জন দেলদুয়ার এবং ১ জন সদর উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে দুইজন পুরুষ ও দুই জন নারী। মঙ্গলবার টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৫ জনে। এরমধ্যে দুইজনের মৃত্যু। সুস্থ্য ১৮ ও চিকিৎসাধীন ৩৫ জন। মঙ্গলবার ১২৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। হোম কোয়ারেন্টাইনে আছেন ১৪৪৪ জন।

সিভিল সার্জন বলেন সোমবার জেলার বিভিন্ন উপজেলা থেকে ২৫৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরে সেখান থেকে ৪ জনের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তদের বাড়ি লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন মিয়া জানান, দেলদুয়ারে আক্রান্ত ৩ জনের মধ্যে একই পরিবারের মা-ছেলে রয়েছেন। তারা উপজেলা দেওলী ইউনিয়নের আগ দেওলী গ্রামের বাসিন্দা।

আক্রান্ত ওই নারীর বড় ছেলে গত সপ্তাহে ঢাকা থেকে বাড়ি আসেন। পরে তার নমুনা পরীক্ষায় পজেটিভ পাওয়া যায়। পরে গতকাল তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পাঠানো হলে দুজনের করোনা পজেটিভ পাওয়া যায়।

তবে তাদের দুজনেরই কোনো উপসর্গ ছিলো না। আক্রান্ত আরেক ব্যক্তি পার্শ্ববর্তী ফলবর্শা গ্রামের বাসিন্দা। তিনিও ঢাকা ফেরত। তার ঠান্ডা কাশি ছিল।

এদিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রামপদ রায় বলেন নমুনা পরীক্ষায় সদর উপজেলার বাঘিলের ১ জন আক্রান্ত হয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme