টাঙ্গাইলে কমিউনিটি পুলিশিং কমিটির খাদ্যদ্রব্য বিতরণ

  • আপডেট : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৬৬০ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেছে টাঙ্গাইল জেলা কমিউনিটি পুলিশিং কমিটি। সোমবার (১৮ মে) দুপুরে জেলা কমিউনিটি পুলিশিং কার্যালয়ে অর্ধশতাধিক মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।

এছাড়াও পর্যায়ক্রমে পৌরসভার ১৮ টি ওয়ার্ডে দুই সহশ্রাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হবে। খাদ্যদ্রব্য বিতরণ উদ্বোধন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

এসময় বক্ত্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল প্রমুখ। চাল, ডাল, লবণ, তেল ও আলু দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme