সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক

গীতিকার মির্জা সাঈদ এর কথায় নতুন গানের আত্মপ্রকাশ

  • আপডেট : বুধবার, ২৭ মে, ২০২০
  • ২৬৪৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: সখিপুর উপজেলার প্রতিমা বংকী গ্রাম। এই গ্রামেই জন্ম মির্জা সাইদুল ইসলাম সাঈদ এর। শৈশব থেকেই তার চলন বলনে ছিলো এক ভিন্ন আমেজ। সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক উন্নয়নেও রয়েছে তার অনন্য ভুমিকা।

লিখেছেন বহু গান, কবিতা ও গল্প। বিশেষ করে শ্রমিক নেতা হিসেবেও তিনি সাধারন শ্রমিকদের কাছে প্রিয় একজন মানুষ। নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে রয়েছে তার অদম্য প্রতিবাদী কন্ঠ। বিগত প্রায় চার বছর যাবত তিনি শারীরিক ভাবে নানা ধরনের সমস্যায় জর্জরিত। তার পরও থেমে নেই তার কলম।

যন্ত্রণা প্রবল কোন এক সময় গানটি লিখেছিলেন গানের কথা ‘ভালোনা রে দেহ ভালোনা’।

প্রকাশিত গানটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিগত কয়েক মাস আগে শরীরটা বেশি খারাপ ছিল। একদিন রাতে অসুস্থ শরীরের যন্ত্রণা প্রবল কোন এক সময় গানটি লিখেছিলেন। এরই মাঝে হঠাৎ একদিন কথা হয় জুলহাস গায়েনের সংগে। সেও একজন সাংবাদিক দৈনিক সংবাদ এর সখিপুর উপজেলা প্রতিনিধি এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকা ভুক্ত কন্ঠ শিল্পী।

গানটি দেখে তার খুব ভালো লেগেছে এবং গাওয়ার ইচ্ছে প্রকাশ করলে গানটি তাকে দিয়ে দেন বলে জানান এই গীতিকার। প্রকাশ থাকে যে গীতিকার ( মির্জা সাঈদ) তার পুরো নাম মির্জা সাইদুল ইসলাম সাঈদ। তিনিও টাঙ্গাইল প্রতিদিনের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।

গানটি ঈদুল ফিতর উপলক্ষে লুইপা মিডিয়া ও বাংলার চোখ (ইউটিউব চ্যানেল) এর যৌথ প্রযোজনায় বিনির্মানে ২৬ শে এপ্রিল লুইপা মিডিয়ায় আত্মপ্রকাশ করেছে। তিনি শিল্পী সুরকার সংগীত পরিচালক ও মিডিয়ার সকল কলাকুশলীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে সকলের সাফল্য কামনা করেন।

প্রায় তিন বছর হলো তার দুটি কিডনিতেই সমস্যা দেখা দেয়ায় বর্তমানে কিছুটা কঠিন জীবন যাপন করছেন বলে তিনি জানান। তার রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme