সাবেক এমপি হাজী মকবুলের মৃত্যুতে দেলদুয়ারে দোয়া মাহফিল

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ৯৩৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার : দেলদুয়ারে আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক সাংসদ ও টাঙ্গাইল-৬ আসনের এমপি আহসানুল ইসলাম টিটুর পিতা হাজী মকবুল হোসেনের মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. ফজলুল হক,

সাধারণ সম্পাদক এম. শিবলী সাদিকের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান এস.এম এহসানুল হক সুমন ও দেওয়ান তাহমিনা হক,

উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস. প্রতাপ মুকুল, সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ-জামান খান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme