সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

করোনায় টাঙ্গাইলের সাবেক জেলা প্রশাসকের মৃত্যু

  • আপডেট : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৬১৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: করোনায় আক্রান্ত হয়ে টাঙ্গাইলের সাবেক জেলা প্রশাসক ও সাবেক সচিব বজলুল করিম চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন)। রোববার (৩১ মে) সকাল ১১টার দিকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিকে তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে ২২ মে থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন৷ অবস্থার অবনতি হলে ২৩ মে তাকে আইসিইউ তে নেওয়া হয়। ৩১ মে তার শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেটর দেয়া হয়। রোববার সকাল ১১টায় তিনি মারা যান।

তার মৃত্যুতে টাঙ্গাইলের বর্তমান জেলা প্রশাসক (ডিসি) মো. শহীদুল ইসলাম ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহম্মেদ সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।

টাঙ্গাইলের বর্তমান জেলা প্রশাসক শোক বার্তায় জানান, ৮৫ ব্যাচের বিসিএস ক্যাডারের কর্মকর্তা ছিলেন তিনি। বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোশিয়েশনের টাঙ্গাইল শাখার কর্মকর্তারাও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme