সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে নতুন আরো ৩ জন সহ করোনায় আক্রান্ত ১২

  • আপডেট : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৬৯৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক গোপালপুর : গোপালপুরে ঢাকা ফেরত শিশুসহ নতুন করে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তারা হলেন, গোপালপুর পৌরসভার সূতী হিজুলী পাড়ার এসহাক আলীর ছেলে রিপন (৩১), ঝাওয়াইল ইউনিয়নের কাহেতার আমির আলীর ছেলে কবির হোসেন (৩৬) ও হাদিরা ইউনিয়নের চাতুটিয়ার আসাদুজ্জামানের ছেলে মাহফুজ (১১)। আক্রান্ত শিশু ঢাকায় লেখাপড়া ও অপর দু’জন চাকুরী করতেন।

ঈদ উপলক্ষে তারা সবাই গ্রামের বাড়ী এসেছেন। এ নিয়ে ফার্মাসিস্টসহ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩জন।

রবিবার সকালে গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী লিটন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনার উপসর্গ থাকায় ঈদের আগে ও পরে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। রবিবার সকালে পরীক্ষার ফলে তাদের কোভিড-১৯ পজিটিভ আসে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ বিশ্বাস জানান, আক্রান্তদের বাড়ী লকডাউনসহ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme