সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে সড়ক দূর্ঘটনায় আ’লীগ নেতা আহত

  • আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৮২০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুর : ধনবাড়ীতে সড়ক দূর্ঘটনায় উপজেলা আওয়ামীলীগের নেতা আব্দুল হালিমকে গুরুত্বর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতির্ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মঙ্গলবার( ২ জুন) দুপুরে ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি’র বড় ভাই আব্দুল হালিম মোটর সাইকেল যোগে উপজেলা আওয়ামীলীগ অফিসে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন।

এসময় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাস তাকে চাপা দেয়। তিনি মোটর সাইকেল থেকে পাঁকা রাস্তায় পড়ে হাঁটুতে ও মাথায় চোখের উপরে গুরুত্বর আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত আওয়ামীলীগ নেতা আব্দুল হালিম ও তার পরিবারের সদস্যরা জানান, বেশ কিছুদিন আগেও তিনি সকাল বেলায় রাস্তায় হাটতে বের হলে পৌর শহরের বকলবাড়ী মোড় এলাকায় জামালপুর থেকে আসা একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে ঢাকার দিকে চলে যায়।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. চাঁন মিয়া জানান, সংবাদ পাওয়া মাত্রই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি । তাদের কে আইনগত ব্যাবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি। যদি তারা আইনগত কোন পদক্ষেপ নেয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থ্যা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme