সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে করোনায় একজনের মৃত্যু ।। নতুন আক্রান্ত ১০

  • আপডেট : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৮৩৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে করোনাভাইরাস সংক্রমনে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি টাঙ্গাইল পৌর এলাকার আলী কমপ্লেক্সের মালিক। এ নিয়ে জেলায় মোট ৫ জনের মৃত্যু হলো। এছাড়াও বুধবার (০৩ জুন) নতুন করে আরো ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এর মধ্যে মির্জাপুর উপজেলার দুইজন, কালিহাতী উপজেলার দুইজন, ঘাটাইল উপজেলার একজন, সদর উপজেলার চারজন ও ভূঞাপুর উপজেলার একজন রয়েছেন ।

এ নিয়ে টাঙ্গাইলে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৯৩ জনে। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৩০ মে পাঠানো নমুনা অনুযায়ী বুধবার টাঙ্গাইলে নতুন করে ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১৯৩ জন আক্রান্ত হলো। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ জন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme