ঘাটাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৯৮৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ঘাটািইল : ঘাটাইলে বাড়ী সংলগ্ন ডোবার পানিতে ডুবে রাফি (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শিশুটি স্থানীয় শাহ আলমের ছেলে। তিনি ঢাকা ওয়ালটন কোম্পানীতে কর্মরত রয়েছেন।

বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার ২নং ঘাটাইল ইউনিয়নে শিমলা পুর্বপাড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শিশুটির মা গৃহবধূ মুক্তা বেগম শিশুটিকে উঠানে ছেরে দিয়ে সাংসারিক কাজে ব্যস্ত হয়ে পরেন। এর ফাকে শিশুটি খেলার ছলে বাড়ীর পাশের ডোবায় পড়ে যায়।

পরে বাচ্চাকে না পেয়ে খুঁজতে থাকেন পরিবার সদস্যরা। অনেক খোজাখুজির পর পাশের ডোবা থেকে শিশুটির লাশ ভাসতে দেখে। পরে উদ্ধার করে দ্রুত ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme