সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে দুই চোর গ্রেফতার

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৭২৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ভূঞাপুর : ভূঞাপুরে দুই মোটরসাইকেল চোরকে হাতেনাতে ধরে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা।

আটককৃতরা হলো, সিরাজগঞ্জ জেলার ঘটিয়া গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল (৩০) ও বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার মালিপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে জাহিদুল ইসলাম (২৮)।

বুধবার (৩ মে) সন্ধ্যায় উপজেলার গোবিন্দাসী ঘাটে এ ঘটনা ঘটে।

ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই আল আমিন জানান, গোবিন্দাসী, খানুরবাড়ি ঘাটে হট্টোগলের ঘটনার খবর পেয়ে গিয়ে দেখি দুই মোটরসাইকেল চোরকে আটক করেছে এলাকাবাসি।

পরে দুটি মোটরসাইকেলসহ তাদেরকে উদ্ধার করে নিয়ে আসি। তাদেরকে ভূঞাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, ঘাটাইল উপজেলার পাঁচটিকরি বাজার থেকে চুরি করে গোবিন্দাসী ঘাট দিয়ে নদী পার হয়ে যাওয়ার সময় আটক করে এলাকাবাসি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme