সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুর ও দেলদুয়ারে বজ্রপাতে দুই ব্যাক্তির মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৮৮৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : নাগরপুর ও দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে দুই ব্যাক্তির মৃত্যু হয়েছে।

মৃতরা হলো, নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের কোকাদাইর গ্রামের করিম মিয়ার ছেলে নাছির মিয়া (৩৫) ও দেলদুয়ার উপজেলা নান্দুরিয়া গ্রামে রংপুর থেকে আসা ধান কাটার শ্রমিক (৩৫)।

এ রিপোট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নাগরপুর প্রতিবেদক জানান, নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের কোকাদাইর গ্রামে বজ্রপাতে নাছির মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে। নাছির ওই গ্রামের করিম মিয়ার ছেলে।

সহবতপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য আবু সাঈদ জানান, বিকেলের দিকে নাগরপুরে ঝড় বৃষ্টি শুরু হলে নাছির বাড়ির পাশের জমিতে ধানের খোঁজ নিয়ে ফেরার পথে হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাতে তার মৃত্যু হয়।

সহবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কোকাদাইর গ্রামে বিকেলের দিকে বজ্রপাত ঘটলে আহত অবস্থায় নাছিরকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme