সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে বৃদ্ধ করোনায় আক্রান্ত।। ৫ বাড়ী লকডাউন

  • আপডেট : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৫৪৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক গোপালপুর : গোপালপুরে নতুন করে এবার মোশারফ হোসেন নামে ষাট বছরের এক বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি পৌরসভার সূতী পলাশ গ্রামের মীরপাড়ার মৃত সুজাত আলীর ছেলে। তাকে নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ জনে।

সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৫জন। শুক্রবার দুপুরে গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী লিটন এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, বেশ কিছুদিন ধরে ঠান্ডা ও জ্বর থাকায় গত ৩০ মে ওই বৃদ্ধের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।

শুক্রবার সকালে পরীক্ষার ফলে তার কোভিড-১৯ পজিটিভ আসে। এদিকে যুবলীগ নেতা আসাদুজ্জামান সোহেলের ১মবার নমুনা পরীক্ষার ফল পজিটিভ হলেও পরবর্তী ২য় ও ৩য়বারে নেগেটিভ এসেছে।

তিনি আরো জানান, আক্রান্ত ওই বৃদ্ধকে প্রয়োজনীয় ঔষধপত্র ও মাস্ক বিতরণ করার পর  মীরপাড়া তার গ্রামের বাড়ীসহ আশেপাশের ৫ বাড়ী লকডাউন করা হয়েছে। এতে ২৭ ব্যক্তি এ লকডাউনের আওতায় পড়েছেন। এ সময় তাঁর সাথে ডা. শাহীন ও এসআই নাজমুলসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme