সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে মা ও শিশু সন্তান সহ নতুন করোনায় আক্রান্ত তিন

  • আপডেট : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৯৫১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী : কালিহাতীতে মা ও তার ছয় বছরের শিশু ছেলে সন্তান সহ নতুন করে আরো তিন জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮ জনে।

নতুন আক্রান্তরা হলো, উপজেলার নাগবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিল্টন সিদ্দিকীর ছোট ভাই দীপু সিদ্দিকী (২৪) এবং টাঙ্গাইল ফায়ার সার্ভিসের অফিস সহায়ক একই ইউনিয়নের সোমজানী গ্রামের হাফসা বেগম (২৮) ও তার শিশু ছেলে আব্দুল আহাদ (৬)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্ত দীপু সিদ্দিকীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানা যায়, তিনি ঢাকার সাভারে একটি গার্মেন্টসে চাকরি করেন। সেখানে থাকাকালীন সময়ে তার দুইদিন জ্বর ছিল। জ্বর ভালো হওয়ার পর গত ১ জুন কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তার করোনা পরীক্ষার নমুনা দিয়ে গেলে কর্তৃপক্ষ গত ২ জুন তার নমুনাটি ঢাকায় পাঠিয়ে দেন। পরে ৬ জুন রাতে তার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। তিনি বর্তমানে সাভারেই আছেন।

আক্রান্ত হাফসা বেগমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানা যায়, তার স্বামী  ঢাকা ফায়ার সার্ভিসের হেড অফিসে চাকরি করেন। গত ২৭ রমজান ঈদের ছুটিতে টাঙ্গাইল তাদের ভাড়া বাসায় আসেন।

সেখানে ছুটি কাটিয়ে ঈদের পর দিন চাকরিতে চলে গেলে সেখানে তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রেখে করোনা ভাইরাসের পরীক্ষা করানো হয়। পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।

তার স্বামীর পরীক্ষার ফলাফল পজেটিভ আসার কারণে টাঙ্গাইল ফায়ার সার্ভিস থেকে তার এবং তার ছেলের করোনা ভাইরাসের পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়।

পরে তিনি তার বাবার বাড়ি কালিহাতী হওয়ায় সুবাধে গত ১ জুন কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা দিয়ে গেলে কর্তৃপক্ষ গত ২ জুন নমুনাটি ঢাকায় পাঠিয়ে দেন।

পরে ৬ জুন রাতে তার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। সে বর্তমানে টাঙ্গাইলে ভাড়া বাসায় রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme