সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে করোনা জয়ী তিন জনকে ছাড়পত্র

  • আপডেট : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৬৫০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক গোপালপুর : গোপালপুরে করোনা ভাইরাসে আক্রান্ত দুই যুবলীগ নেতাসহ তিন জনকে ছাড়পত্র প্রদান করা হয়েছে।

তারা হলেন, গোপালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল, শহর যুবলীগের সভাপতি মেহেদী হাসান টগর এবং উপজেলার ডুবাইল গ্রামের মো. আবুল কাশেম।

রবিবার (৭ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. আলিম আল রাজী তার কার্যালয়ে, ফুল ও ফলমূলাদি দিয়ে শুভেচ্ছা জানানোসহ তাদের হাতে ছাড়পত্র তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, থানা তদন্ত কর্মকর্তা মো. কাইয়ুম সিদ্দিকী, উপজেলা যুবলীগ সভাপতি আরিফুল ইসলাম তালুকদার আরিফ, ছাত্রলীগ আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, শহর যুবলীগের সম্পাদক রাসেল কবীরসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme