সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে হত্যা মামলার আসামী গ্রেফতার

  • আপডেট : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৬৮২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক গোপালপুর : গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়খালী গ্রামের রমজান আলীর হত্যার মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপালপুর থানার এস আই মিজানুর রহমান একথা জানান।

গ্রেফতারকৃত আসামী হলো, জোত আতাউল্যা গ্রামে মোঃ বাহাজ উদ্দিনের ছেলে সুরুজ্জামান ওরফে সরুজ।রবিবার (৭ মে) সকালে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চন্দ্রা বাসষ্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

এস আই মিজানুর রহমান জানান, বিপিএম ,পুলিশ সুপার টাংগাইল সঞ্জিত কুমাররায়, এর নিদের্শনায় অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেল  আমীল খসরু এর পরামর্শে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কাইয়ুম খান সিদ্দিকী এর নেতৃত্বে এস আই (নিঃ) মিজানুর রহমান ও ফোর্সদের সহায়তায় তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আটককৃত সুরুজ্জামান ওরফে সরুজ এজাহার ভুক্ত আসামী। তাকে আদালতে হাজির করলে কোট তাহাকে জেল হাজতে প্রেরন করে ।

উল্লেখ্য গত ২৮ শে এপিল রমজান সহ কয়েকজন লোক জোত আতাউল্লা গ্রামে বিকেলে বেড়াতে গেলে ওই গ্রামের লোকজন খানাপাড়া গ্রামের মানুষভেবে অজ্ঞাত কয়েকজন লোক তাদেরকে অর্তকিতভাবে হামলা করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার প্রথমে গোপালপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো সেখান থেকে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতের বড় ভাই শাহীন বাদী হয়ে ১৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme