সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে করোনায় নতুন মৃত্যু এক সহ ছয় জন।। নতুন শনাক্ত চৌদ্দ সহ ২৬৬

  • আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ১০৩৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে নতুন করে করোনায় আরো একজনের মৃত্যু এবং ১৪ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু ৬ জন এবং আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬৬ জন।

নতুন আক্রান্তদের মধ্যে মির্জাপুর উপজেলায় তিনজন, সদর উপজেলায় তিনজন, গোপালপুর উপজেলায় চারজন, দেলদুয়ার উপজেলায় দুইজন, মধুপুর ও কালিহাতি উপজেলায় একজন করে রয়েছেন। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান।

তিনি জানান, গত ৭ মে পাঠানো ১৩৮টি নমুনাসহ আগের জমে থাকা ৪৮৬টি নমুনা থেকে গত ৩ মে ২ জন এবং ৭ মে ১২ জন শনাক্তের ফলাফল আসে। এ নিয়ে নতুন করে ১৪ জন আক্রান্ত রোগী শনাক্ত হলো।

এছাড়াও দেলদুয়ারে নতুন একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির বাড়ি উপজেলার এলাসিন ইউনিয়নের পালপাড়া এলাকায়। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ জন।

এখন পর্যন্ত জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন এবং হোম কোয়ারেন্টাইনে আছেন ২১০৭ জন। কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ১০২১০ জন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme