সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেশে মৃত্যু ও শনাক্তের সর্বোচ্চ রেকর্ড

  • আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৬৮১ বার দেখা হয়েছে।

অনলাইন ডেস্ক : করোনা ভাইরাসে দেশে মৃত্যু ও শনাক্তের সবোচ্চর্ রেকর্ড হয়েছে। ২৪ ঘন্টায় (একদিনে) ৪৬ জন মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৯৫ জন।

৮ মার্চ দেশে প্রথম সংক্রমণ ধরা পড়ে। এরপর বাড়তে থাকে মৃতের সংখ্যা। বিগত দিনের তুলনায় শুক্রবার সবোচ্চর্ মৃত্যু ও শনাক্তের খবর জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৪৭১ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, যা এক দিনের সর্বোচ্চ। তাতে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৫২৩ জনে।

সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৫০২ জন। সব মিলে এ পর্যন্ত মোট ১৭ হাজার ২৪৯ জন সুস্থ হয়ে উঠলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা শুক্রবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ, তার দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর খবর আসে।

নাসিমা সুলতানা বলেন, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩৭ জন পুরুষ, ৯ জন নারী। তাদের ৩২ জন হাসপাতালে ও ১৪ জন বাড়িতে মারা গেছেন।

বুলেটিনে জানানো হয়, সারা দেশে ৫৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৭১ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ১৬ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৩৪ শতাংশ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme